• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
চুপ্পুর গ্রেপ্তারে সাংবিধানিক সুরক্ষা নেই: আখতার হোসেন গ্যাস সংকট আরও কয়েকদিন, ভোগান্তিতে সব শ্রেণির গ্রাহক পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত

ক্যানসার আক্রান্ত দীপিকার আবেগঘন পোস্ট


প্রকাশ:  ১৮ জুন ২০২৫, ০৪:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত। দ্বিতীয় ধাপে তার ক্যানসার ধরা পড়েছে। ইনস্টাগ্রামে তার শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছিলেন তিনি। সম্প্রতি ১৪ ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর সফলভাবে টিউমার অপসারণ করা হয় তার শরীর থেকে।

প্রায় ১১ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সম্প্রতি নিজের বাড়িতে ফিরেছেন তিনি। ঘরে ফিরতেই দুই বছরের ছেলে রুহানের মুখ দেখে আবেগে ভেসেছেন দীপিকা। বাসায় ফেরা উপলক্ষে দীপিকার শাশুড়ি ও ননদ মিলে আয়োজন করেন ঘরোয়া ভোজের। কিন্তু তবুও মন ভালো নেই অভিনেত্রীর। কারণ, কষ্ট পাচ্ছেন নিজের দুই বছরের সন্তানের জন্য।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে দীপিকা জানান, তার ছেলে রুহান মাঝরাতে উঠে মায়ের বুকের দুধ খাওয়ার জন্য ছটফট করে। কিন্তু দীপিকা এখন আর স্তন্যপান করাতে পারছেন না।

তিনি বলেন, ‘রুহান চাইছে স্তন্যপান করতে। কিন্তু আমি অপারগ। সেই রাতে খুব কেঁদেছি। এতটা কান্না হয়তো সন্তান জন্মের পর এই প্রথম কেঁদেছিলাম।’

অভিনেত্রী আরও জানান, চিকিৎসার কারণে তাকে এখন নিয়মিত ওষুধ খেতে হচ্ছে। এ অবস্থায় স্তন্যপান করানো ঝুঁকিপূর্ণ। দীপিকার ভাষায়, ‘জানি, ওর বয়স দু’বছর হয়ে গেছে। ভাবছিলাম এবার ধীরে ধীরে অভ্যাসটা ছাড়াব। কিন্তু, এভাবে হঠাৎ ছাড়াতে হবে ভাবিনি।’
 
জানা গেছে, দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন দীপিকা। গত মাসে ব্যথা তীব্র আকার ধারণ করলে মুম্বাইয়ের একটি হাসপাতালে গিয়ে বিভিন্ন পরীক্ষা করান তিনি। সেখানেই ধরা পড়ে, তার যকৃতে টেনিস বলের মতো আকারের একটি টিউমার রয়েছে, যা ক্যানসার আক্রান্ত। 

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ঢাকা মাতাবেন অনুপম রায়, শুরু টিকিট বিক্রি
ছবি: সংগৃহীত
চলচ্চিত্র ছেড়ে যে কারণে গ্রাফিক নভেলে ঝুঁকলেন কুসাক
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা
সুরের মূর্ছনায় শিল্পকলা মাতালেন রুনা লায়লা