• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ সিলেটে নদীর পানি বিপৎসীমার কাছাকাছি, আকস্মিক বন্যার শঙ্কা

সন্ধ্যায় গান গেয়ে শিল্পকলা মাতাবেন রুনা লায়লা


প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০২:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। ছয় দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে শিল্পকলা একাডেমির মঞ্চে এটিই তার প্রথম একক পরিবেশনা। অনুষ্ঠানে তিনি তার দীর্ঘ ৬২ বছরের গৌরবময় ক্যারিয়ার থেকে শ্রোতাপ্রিয় ও কালজয়ী ১০টি গান পরিবেশন করবেন।

অনুষ্ঠানকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা গানের ঐতিহ্য, স্মৃতি ও দীর্ঘ পথচলার গল্প পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। তিনি জানান, শ্রোতাদের প্রিয় গানগুলোই পরিবেশনের চেষ্টা থাকবে এবং সবার সঙ্গে একটি স্মরণীয় সন্ধ্যা কাটানোর প্রত্যাশা করছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গান পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠানে রুনা লায়লাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হবে। একই সঙ্গে এই আয়োজনের আরেকটি মানবিক দিকও রয়েছে। টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ বন্যার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক নাভা মেহজাবীন বলেন, দেশের জীবন্ত কিংবদন্তি শিল্পীদের সম্মান জানাতে ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন করা হচ্ছে। এর আগে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদীকেও একক সংগীতসন্ধ্যার মাধ্যমে সম্মান জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে রুনা লায়লাকে নিয়ে।

সম্প্রতি পারিবারিক কাজে যুক্তরাষ্ট্রে এক মাসের বেশি সময় অবস্থান শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফিরেই তিনি এই একক সংগীতানুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন। জানা গেছে, অনুষ্ঠান শেষে চলতি মাসের শেষ দিকে তিনি অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে একাধিক কনসার্টে অংশ নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষী শ্রোতাদের জন্য গান পরিবেশন করবেন।

বর্তমানে স্টেজ শো নিয়েই বেশি ব্যস্ত সময় পার করলেও সম্প্রতি ‘প্রিন্স’ সিনেমার ‘জ্বালা জ্বালা’ গান এবং ‘কোক স্টুডিও বাংলা’র ‘দামা দাম মাস্ত কালান্দার’–এর ফিউশন পরিবেশনার মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন এই গুণী শিল্পী।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহিত
নায়ক থেকে মহানায়কের ‘হারানো সুর’ আজ
ছবি: ভিওডি বাংলা
আতিফ থেকে অনুপম, ৯ দিনে ঢাকায় ৬ কনসার্ট
ছবি: ভিওডি বাংলা
আতিফ আসলামের কনসার্ট নিয়ে ক্ষোভ প্রকাশ মুহিন খানের