• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাষ্ট্রপতির পদত্যাগের গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ১১:২৮ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, বিশ্বজুড়ে গণতন্ত্র নানা চ্যালেঞ্জের মুখে থাকলেও বাংলাদেশে সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতায় বিশ্বাস করে এবং জনগণের কাছে জবাবদিহিতার নীতিতে অঙ্গীকারবদ্ধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব অর্থনীতি ও রাজনীতিতে পড়ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
অবশেষে নীরবতা ভাঙলেন রাষ্ট্রপতি, যা বললেন
ছবি: সংগৃহীত
চার বছর পর চাকরি ফিরে পেলেন আলোচিত ‘টিপকাণ্ডের’ কনস্টেবল
ছবি: সংগৃহীত
সিদ্ধান্ত চূড়ান্ত সাহাবুদ্দিনের, স্পিকার ফেরার অপেক্ষা