• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
রাষ্ট্রপতির পদত্যাগপত্রে উঠে এলো সরে দাঁড়ানোর কারণ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, প্রস্তুত গুলশানের নতুন বাসা রাষ্ট্রপতি পদত্যাগ করলে ৯০ দিনের মধ্যে নির্বাচন, বললেন স্পিকার পদত্যাগপত্র জমা দিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার পদে নিয়োগ পেলেন মোবাইদুর ইসলাম ইতালির স্বপ্ন দেখিয়ে তরুণকে কেনিয়ায় বিক্রি, দালাল গ্রেপ্তার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন স্পিকার রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের প্রশ্নপত্র ফাঁসের বিক্ষোভে শিক্ষা সচিবকে সরাল মোদি সরকার

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৮ ও ২৯ জুলাই সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২৪ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের এক সংশোধিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই আগস্টের সব শহীদের কবর জিয়ারত করবেন।

এ ছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের হাতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহারসামগ্রী তুলে দেওয়া হবে।

ছাত্রদল জানিয়েছে, কর্মসূচির মাধ্যমে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের অবদানের স্বীকৃতি দেওয়া হবে।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

ভিওডি বাংলা/এএইচএস/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজী মো. নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত
এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম
ছবি: সংগৃহীত
জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির
ছবি: সংগৃহীত
‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’