অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান
অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁও জেলা কারাগারের সাবেক জেল সুপার মো. জাবেদ মেহেদী এবং তার স্ত্রী মোছা. রাহেনা পারভীনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সম্প্রতি দুদকের রংপুর বিভাগীয় কার্যালয় থেকে জারি করা পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
দুদক সূত্রে জানা যায়, অভিযোগের প্রাথমিক যাচাইয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ২০২৫ সালের মার্চে তাদের সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। পরে তারা সম্পদ বিবরণী জমা দিলে সেগুলোর সত্যতা যাচাই এবং অভিযোগের বিষয়ে অনুসন্ধান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়।
এ লক্ষ্যে দুদকের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কায়িয়ার আফতাফই-উন-নবীকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দুদকের প্রধান কার্যালয় অনুসন্ধান কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য