• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
পরীক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে 'উচ্চপর্যায়ের টাস্কফোর্স' গঠনের ঘোষণা মোদির রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির পাঁচ শীর্ষ নেতা ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি অবৈধ সম্পদের অভিযোগ, সাবেক জেল সুপার ও স্ত্রীকে ঘিরে দুদকের অনুসন্ধান স্বৈরাচারের পুনরুত্থানের কোনো সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী দৃষ্টিপ্রতিবন্ধী শারমিনের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন স্বাস্থ্যমন্ত্রী সারিয়াকান্দিতে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন দলীয় ব্যক্তির নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত গাড়ি কেনার নেশায় প্রথম সিনেমায় ‘হ্যাঁ’ বলেছিলেন রাকুল প্রীত সিং ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ বাস্তবায়নে উদ্যোগ, সভায় প্রতিমন্ত্রী ইশরাক

জামায়াত-এনসিপিকে ইশরাক

‘আহ ভাতিজা, আমরাও বসে আছি’

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১০:১০ পি.এম.
শেয়ার করুন 0
ইশরাক হোসেন
ফাইল ছবি

বিরোধী জোটের হুমকি ও সরকার পতনের প্রচেষ্টাকে ‘ক্ষমতালোভী রাজনৈতিক দলের ফাজলামো’ বলে আখ্যা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জামায়াত-এনসিপি লুটের তন্ত্র কায়েম করতে চায় বলে উল্লেখ করেছেন তিনি। দল দুটিকে হুঁশিয়ারি দিয়ে ইশরাক বলেছেন, ‘আমরাও বসে আছি-আহ, ভাতিজা!’

শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দলের নেতা ও হুইপ বলছেন, ‘হুঁশিয়ারি দিয়ে আন্দোলন করে নাকি সরকার নামিয়ে ফেলবেন’-ইত্যাদি। জুলাই সনদ আমরা ঠিকই বাস্তবায়ন করছি। জুলাই সনদ একটি জাতীয় সনদ-যুগপৎ আন্দোলনের ফসল। এতে সকল রাজনৈতিক শক্তি স্বাক্ষর করেছে।’

তিনি বলেন, ‘বাটপারির গণভোট-যেখানে মানুষ ‘হ্যাঁ’ ভোটের পুরো অর্থই জানে না! গণভোটের প্রতিটি পয়েন্টের পুঙ্খানুপুঙ্খ অর্থ বোঝা বাংলাদেশের গ্রামীণ জনপদসহ অধিকাংশ মানুষের পক্ষে সম্ভব নয়।’

বিরোধী জোটের সমালোচনা করে ইশরাক হোসেন বলেন, ‘আন্দোলন করবেন-ঠিক আছে। সরকার পতনের হুমকি দেবেন-সেটাও ঠিক আছে। বিরোধী দলের মঞ্চে উঠে মাঠ কাঁপাবেন-তাতেও আপত্তি নেই। কিন্তু সাতক্ষীরায় গিয়ে খাট কাঁপানো দল এবং তাদের নব্য চেলাপেলা-যাদের ওই খাটই শিক্ষা দিচ্ছে-তাদের হুমকি-ধমকিতে আমার মনে হয়, ছোট শিশুরাও হেসে দেয়।’

তিনি আরও বলেন, ‘এখনো পুরোপুরি প্রকাশ না পেলেও দিনে দিনে খুব স্পষ্ট হয়ে উঠছে যে, এই তৎপরতার পেছনে শতভাগ তাদের পৃষ্ঠপোষক শক্তি ও প্রভুদের ইন্ধন রয়েছে। সেই প্রভুরা বাংলাদেশে গণতন্ত্র চায় না।’

প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘আসল কাহিনি বের করতে হলে খুঁজে দেখতে হবে-এদের অর্থায়ন করছে কারা, কারা অর্থ জোগাচ্ছে এবং কারা ইন্ধন, বুদ্ধি ও পরামর্শ দিচ্ছে। তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে, ভারতের দালাল, পাকিস্তানের দালাল অথবা উভয় দেশের দালালেরা এখন যৌথভাবে লেজ বেঁধে বাংলাদেশি জাতীয়তাবাদকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।’

ইশরাক হোসেন বলেন, ‘বিএনপি মহাসাগরের মতো বিশাল আদর্শ ধারণ করে রাজনীতি করা একটি দল। এসব কর্মকাণ্ড আমাদের কেবল একটু বিনোদনই দিচ্ছে, এর বেশি কিছু নয়।’

তিনি বিরোধীদের উদ্দেশে বলেন, ‘যদি বাপের ব্যাটা হয়ে থাকেন, এখনই রাস্তায় নামার ডাক দিন। দেখা যাক, জনগণ কার পক্ষে আছে। আমরা লড়াই, সংগ্রাম ও রাজনৈতিক যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত।’

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ক্রমেই প্রমাণিত হচ্ছে, এই জোট আরেকটি আওয়ামী লীগের মতোই দেশের শত্রু। তারা দেশের গণতন্ত্র ও জনগণের রায় মানে না; বরং নিজেদের ইচ্ছামতো আইন সাজিয়ে ক্ষমতায় গিয়ে থানা-পুলিশ লুটের তন্ত্র কায়েম করতে চায়। আমরাও বসে আছি-আহ, ভাতিজা!’

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থান সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল
ছবি: ভিওডি বাংলা
দেশে চিকিৎসকের ঘাটতি এখনও বড় চ্যালেঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: ভিওডি বাংলা
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলো: শামা ওবায়েদ