• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
গণভোটের রায় বাস্তবায়নে সংসদে ও রাজপথে সংগ্রাম চলবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে হয়নি : সেনাপ্রধান এডিবির বিদ্যুৎ খাতে ৫০ বিলিয়ন ডলার অর্থায়নের সুবিধা পাবে বাংলাদেশ নির্বাচনের পর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বহাল নেই : তথ্য উপদেষ্টা এনসিপির উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা ১০ মে স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার : ডা. জুবাইদা রহমান নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন কঠোর হুমকির মধ্যেও হরমুজ নিয়ন্ত্রণে অনড় ইরান দেশে কোনো তেলের সংকট কখনো হয়নি, হবেও না : জ্বালানিমন্ত্রী

কৃষকের ভালোবাসার ‘কালো মানিক’

উপহারের বদলে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

   ৬ জুন ২০২৫, ১০:৫১ এ.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

‘কালো মানিক’ নামের গরুটি উপহার হিসেবে নিলেন না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাকে এটি উপহার দিতে চেয়েছিলেন পটুয়াখালীর এক কৃষক।

বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টার দিকে ‘কালো মানিক’ নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসা ‘ফিরোজা’র সামনে হাজির হন কৃষক সোহাগ মৃধা। তবে এই উপহারের বদলে দোয়া চেয়েছেন খালেদা জিয়া, আর গরুটি কৃষকের নিজের কাজে লাগাতে বলেছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছেন।

এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে ষাঁড়টি নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রওনা দেন সোহাগ মৃধা। ফ্রিজিয়ান জাতের ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ। বাজারে যার দাম উঠেছিল প্রায় ১০ লাখ টাকা।

শায়রুল কবির খান বলেন, ‘ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে ম্যাডামকে (খালেদা জিয়া) বিষয়টি জানানো হয়েছে। তিনি উপহারটি ফেরত নিতে বলেছেন। এটি তার (সোহাগ) কাজে লাগাতে বলেছেন। পাশাপাশি ম্যাডাম তার কাছে দোয়া চেয়েছেন। দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন।’

কৃষক সোহাগ মৃধা বিএনপির কর্মী। ছয় বছর ধরে লালন-পালন করেছেন ষাঁড়টি। কুচকুচে কালো রঙের ষাঁড়টিকে তার পরিবারের সদস্যরা ‘কালো মানিক’ বলে ডাকেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
ঢাকা উত্তর-দক্ষিণ বিএনপি পুনর্গঠনে আলোচনায় যারা
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
মুসলিমরা মমতাকে ভোট দিয়েছেন, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু
ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি
বিজেপির উত্থান, তৃণমূলের ধাক্কা ঢাকা-দিল্লি সম্পর্কে বড় আশঙ্কা দেখছে না বিএনপি