• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিয়ের আগেই পরিচালকের সঙ্গে লিভ-ইনে সামান্থা

   ১৭ মে ২০২৫, ০৯:৪৫ এ.এম.
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গেল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও অভিনেত্রী কাউকে মন দিতে পারেননি এতদিন।

মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন তিনি। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারও প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি পোস্ট করেন অভিনেত্রী, যেখানে একটিতে দেখা যায় ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুর কাঁধে মাথা রেখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সামান্থার হাসি মুখ দেখেই আর বুঝতে বাকি ছিল না যে নায়িকার জীবনে এসেছে দ্বিতীয় বসন্ত।

সামান্থার নতুন প্রেমিক রাজের বিয়ে হয়েছিল ২০১৫ সালে সালে। শ্যামলী দে- এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। তবে ২০২২ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি।

রাজ এবং শ্যামলীর বিবাহ বিচ্ছেদের পরেই ‘সিটাডেল হানি বানি’ ছবিতে কাজ করার সময় রাজের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় সামান্থার। তবে ছবি প্রকাশ্যে আনলেও নিজেদের সম্পর্ক নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি সামান্থা বা রাজ কেউই। তাহলে কবে বিয়ে করবেন তারা?

ভারতীয় সংবাদমাধ্যমসূত্রের খবর, সামান্থা এবং রাজ নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। বিয়ে নয় বরং এখন লিভ-ইন করবেন তারা। একত্রে বসবাস করার জন্যই নাকি ইতোমধ্যেই বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন এই জুটি।

প্রসঙ্গত, রাজ এবং সামান্থার ছবি প্রকাশ্যে আসার পরেই একটি ইঙ্গিতবহ পোস্ট করেন পরিচালকের প্রাক্তন স্ত্রী শ্যামলী। যেখানে রাজ ও তার বর্তমান প্রেমিকাকে আশীর্বাদ এবং ভালোবাসা জানিয়ে একটি নোট লেখেন তিনি।

তবে শ্যামলী ভালোবাসা জানালেও সামান্থার প্রাক্তন স্বামী নাগার তরফ থেকে এখনও কোনও মন্তব্য শোনা যায়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’