• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’

বিনোদন ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০৭:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজনৈতিক স্যাটায়ারধর্মী চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ মুক্তির পর থেকেই দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে আসছে। বিশ্ববিদ্যালয় জীবন, ছাত্ররাজনীতি, হল সংস্কৃতি, ক্ষমতার বলয় এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার সাহসী উপস্থাপনার কারণে ছবিটি তরুণ দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

গত শুক্রবার (১২ জুন) মুক্তির প্রথমদিন বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাত সত্ত্বেও রাজধানীর স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি) এবং কেরানীগঞ্জ লায়ন সিনেমাসে দর্শকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে মতবিনিময়ে অনেকে ছবিটির রাজনৈতিক ব্যঙ্গ, সমসাময়িক বাস্তবতা এবং সাহসী নির্মাণশৈলীর প্রশংসা করেন।

দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং চাহিদার প্রেক্ষিতে স্টার সিনেপ্লেক্সে (বসুন্ধরা সিটি) চলচ্চিত্রটির প্রদর্শনী সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামীকাল থেকে অফিস শেষে দর্শকরা সহজেই চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। স্টার সিনেপ্লেক্সে বিকেল ৪:৩০ মিনিটের পরিবর্তে চলচ্চিত্রটি প্রতিদিন সকাল ১১:০০টা এবং সন্ধ্যা ৭:১৫ মিনিটে প্রদর্শিত হবে। এছাড়া কেরানীগঞ্জ লায়ন সিনেমাসে প্রতিদিন বিকেল ৪:৪০ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটির পরিচালক আকাশ হক বলেন, “মুক্তির পর দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি, তা আমাদের অনুপ্রাণিত করছে। বিশেষ করে তরুণ দর্শকদের অংশগ্রহণ আমাদের আশাবাদী করে তুলেছে।”
নির্বাহী প্রযোজক মোঃ হাফিজউদ্দিন মুন্না বলেন, “এটি একটি সম্পূর্ণ নতুন টিমের কাজ। দর্শকদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আশা করি আরও বেশি মানুষ হলে এসে চলচ্চিত্রটি দেখবেন।”

বিশ্ববিদ্যালয় জীবন, হল সংস্কৃতি, ছাত্ররাজনীতি, ক্ষমতার বলয় এবং তরুণদের স্বপ্ন-সংগ্রামের গল্প নিয়ে নির্মিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’ চলচ্চিত্রটি রনো আনোয়ারের ছোটগল্প ‘ঝরা পাতার দুঃখ বিলাস’ থেকে অনুপ্রাণিত। ইতোমধ্যে চলচ্চিত্রটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF)-এর বাংলাদেশ প্যানোরামা বিভাগে FIPRESCI Award অর্জন করেছে। এছাড়া আমার ভাষার চলচ্চিত্র উৎসব-এ হীরালাল সেন পদক এবং সেরা চিত্রনাট্য পুরস্কার লাভ করেছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাসসহ একঝাঁক তরুণ শিল্পী। ছবির জনপ্রিয় গান ‘সহমত ভাই’ এবং ‘রাজনীতির ময়দান’ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বর্তমানে চলচ্চিত্রটি প্রদর্শিত হচ্ছে-
স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি)
সকাল ১১:০০টা ও সন্ধ্যা ৭:১৫ মিনিট
লায়ন সিনেমাস, কেরানীগঞ্জ
বিকেল ৪:৪০ মিনিট ও সন্ধ্যা ৭:৩০ মিনিট

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
কিংবদন্তি অভিনেত্রী শাবানার জন্মদিন আজ
তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা, এফডিসিতে উৎসবমুখর পরিবেশ
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি
‎নির্বাচনের মাঠে লড়ছেন চিত্রনায়িকা জলি