• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুন ২০২৬, ১২:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার বড় জয় ও অধিনায়ক লিওনেল মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বাসে মেতে উঠেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তার স্বামী অভিনেতা ফারুক সোবহান নাঈম।

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত অ্যারোহেড স্টেডিয়ামে বসে তারা আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচটি উপভোগ করেন।

বুধবার (১৭ জুন) ম্যাচ শেষে নাদিয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, গ্যালারিতে বসে দলের জয় উদযাপন করছেন তিনি ও তার স্বামী নাঈম।

ছবি ও ভিডিওতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সিতে দেখা যায়। অন্যদিকে ফারুক সোবহান নাঈম আর্জেন্টিনার পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরিধান করেন। ম্যাচজুড়ে দুজনকেই প্রিয় দলের সমর্থনে উচ্ছ্বসিত দেখা যায়।

নাদিয়ার পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তাদের স্টেডিয়াম অভিজ্ঞতার প্রশংসা করেন, আবার কেউ কেউ বিভিন্ন মন্তব্যও করেন।

উল্লেখ্য, নাদিয়া আহমেদের প্রথম সংসার ভাঙার পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি অভিনেতা ফারুক সোবহান নাঈমকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে তারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। বর্তমানে এই তারকা দম্পতি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‎চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শিরিন শিলা
‎চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন শিরিন শিলা
বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায়
বিটিএল গ্রুপের সিইও গ্রেপ্তার, যার ফাঁদে পা দিলে সম্পত্তি হাওয়া হয়ে যায়
ফের কুলির চরিত্রে ওমর সানি
ফের কুলির চরিত্রে ওমর সানি