টপ নিউজ
পর্তুগালের ড্রতে র্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
ভিওডি স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২৬, ০৮:৫৩ পি.এম.

ছবি: সংগৃহীত
ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। এই ফলাফলের পর ফিফা র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে, যেখানে পিছিয়েছে পর্তুগাল এবং উপকৃত হয়েছে ব্রাজিল ও মরক্কো।
ড্রয়ের ফলে র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে এখন পাঁচ থেকে সাত নম্বরে নেমে গেছে পর্তুগাল। অন্যদিকে আগের ছয়ে থাকা ব্রাজিল এক ধাপ এগিয়ে পাঁচে উঠে এসেছে। একইসঙ্গে সাতে থাকা মরক্কো উন্নতি করে এখন অবস্থান করছে ছয়ে।
র্যাঙ্কিংয়ের শীর্ষে কোনো পরিবর্তন আসেনি। এক নম্বরে আছে আর্জেন্টিনা এবং দুই নম্বরে অবস্থান করছে ফ্রান্স।
ভিওডি বাংলা/এমএস







