• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
তৃণমূলের প্রতিভায় গড়ে উঠবে বিশ্বমুখী ক্রীড়া: প্রতিমন্ত্রী আমিনুল হক শক্তিশালী পাসপোর্ট সূচকে তলানিতে বাংলাদেশ, শীর্ষে সিঙ্গাপুর লেবানন সংঘাতে নতুন মোড়, ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার চলন্ত বিমানে নাটকীয় ঘটনা, দরজা খুলে লাফ দিলেন যাত্রী তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ আখ্যা দিল চীন রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের দেশে হামের পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে সরকার যাত্রা শুরু করেছে : প্রধানমন্ত্রী যে কারণে ফের আলোচনায় ওসামা বিন লাদেন রাজনৈতিক পরিচয় যাই হোক চাঁদাবাজ-অপরাধীকে ছাড় নয় : ডিএমপি কমিশনার

সাম্য হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

   ১৪ মে ২০২৫, ০৫:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  কুড়িগ্রাম সরকারি কলেজ  শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (১৪ মে) সকালে কুড়িগ্রাম  সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন সরকারি কলেজ ছাত্রদলের নেতারা।

এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  সরকারি কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।

এ সময় কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল আহমেদ বলেন, নিহত সাম্য সিরাজগঞ্জের একজন মেধাবী সন্তান, তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। অন্যথায় তারা বৃহৎ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  সারোয়ার হোসেন শাওন, সোহেল, দপ্তর সম্পাদক ইকবাল রাব্বি,  সহ-সভাপতি হাবিবুর রহমান রুবেলসহ কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে
তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে
পূর্বধলায় ৬শ’ কেজি ভারতীয় জিরাসহ আটক ১
পূর্বধলায় ৬শ’ কেজি ভারতীয় জিরাসহ আটক ১
চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি
চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে জাহাজের সংঘর্ষ, তদন্তে কমিটি