• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৬:২৬ পি.এম.
রাজবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আত্মগোপনে থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে রাজবাড়ীতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ইমরুল হাসান মধু (৪৪)-কে রাজবাড়ী সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল ০৩ মে ২০২৬ তারিখে দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানাধীন কাহারপাড়া এলাকা থেকে তাকে আটক করে। তিনি কুষ্টিয়া জিআর মামলা নং- ৩৩১/১৯ এর আসামি। ১৯১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল।

গ্রেপ্তার হওয়া ইমরুল হাসান মধু (৪৪) রাজবাড়ী সদর উপজেলার ভবাণীপুর গ্রামের হাজী আব্দুস সাত্তারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুমন শেখ। ছবি: ভিওডি বাংলা
প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলছে পাগলা মসজিদের দান গণনার কার্যক্রম। ছবি: সংগৃহীত
পাগলা মসজিদ দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় ৯৪ লাখ টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ