• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পবিত্র ঈদুল আজহা

রাত ৯টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি ব্যবসায়ীদের

   ৩ মে ২০২৬, ০৪:২৮ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট নিরসনে সরকারের সিদ্ধান্তে সারাদেশের দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৭টার পর বন্ধ রাখছেন ব্যবসায়ীরা। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে আবেদন করেছেন সমিতির নেতারা।

রোববার (৩ মে) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, শপিং মলগুলো সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্তে দেশের কয়েক হাজার ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অধিকাংশ ক্রেতা সাধারণত অফিস শেষে সন্ধ্যার পর কেনাকাটা করেন। তবে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধ হয়ে যাওয়ায় বিক্রি উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে।

ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এরই মধ্যে চরম সংকটে পড়েছেন। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বহু প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া ও সরকারের রাজস্ব আদায় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সামগ্রিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি জানিয়েছে, সরকার নির্ধারিত আইন ও নীতিমালা মেনে চলতে ব্যবসায়ীরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে বিদ্যুৎ সাশ্রয়, নিরাপত্তাব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় শপিং মল খোলার সময় সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা নির্ধারণ করা যেতে পারে। এর ফলে বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় হবে। একই সঙ্গে ব্যবসায়ীরা পর্যাপ্ত সময় পাবেন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার
বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
হরমুজ সংকটে বিশ্ব অর্থনীতিতে বড় ঝুঁকি
সকালে কমে সন্ধ্যায় বাড়লো স্বর্ণের দাম
সকালে কমে সন্ধ্যায় বাড়লো স্বর্ণের দাম