• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, মামলা দায়ের

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি    ৩ মে ২০২৬, ০৩:৪৭ পি.এম.
মানিক: ছবি-ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক (৩২)-কে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২ মে) আহতের ছোট ভাই জামাল মিয়া বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭ জনকে আসামি করে গৌরীপুর থানায় এ মামলা করেন।

এর আগে শুক্রবার রাতে উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভগবতী মিষ্টির দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে গিয়াস উদ্দিন (৫৫) নামে একজনকে আটক করেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান আসামি রিয়েল আহমেদসহ কয়েকজন দীর্ঘদিন ধরে এলাকায় বিশৃঙ্খলা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। ঘটনার রাতে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে পূর্বপরিকল্পিতভাবে মানিকের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।

এ ঘটনায় মানিক ছাড়াও জামাল মিয়া ও হারুন নামে আরও দু’জন আহত হয়েছেন। 

ঘটনার নিন্দা জানিয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে অন্যান্য আসামিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিরসরাইয়ে ঝড়ে গাছ উপড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
মিরসরাইয়ে ঝড়ে গাছ উপড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন
শাহ আমানতে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১
শাহ আমানতে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১
মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু
মধুপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহীর মৃত্যু