• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আওয়ামী ষড়যন্ত্রকারীদের সুযোগ দেয়া যাবে না- আমিনুল হক

   ১৩ মে ২০২৫, ০৯:০৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আওয়ামী যড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 

মঙ্গলবার (১৩মে) বিকালে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫  এর দুইটি খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমিনুল হক বলেন, অবৈধ ফ্যাসিষ্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে এবং যারা আওয়ামী লীগের পক্ষে মিথ্যাচার করার চেষ্টা করবে এবং ষড়যন্ত্র করবে। তাদের বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐকবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে আওয়ামী প্রেত্নাতাদের ষড়যন্ত্রকারীদেরকে কোনো সুযোগ দেয়া যাবে না। 

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগ যে ফ্যাসিষ্টের উপাধি পেয়েছে। সেই ফ্যাসিষ্টদের রাজনীতি করার কোনো অধিকার নাই। কারণ তারা গত ১৭ বছর বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল। গত ১৭ বছরে যে তিনটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আজ্ঞাবহ প্রশাসনকে ব্যবহার করে রাতের অন্ধকারে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছিল। যারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ছিল এবং জনগণকে সকল অধিকার থেকে বঞ্চিত করেছে। তাদেরকে বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। 

অন্তবর্তীকালীন সরকারকে আমিনুল হক বলেন, আপনারা এদেশের জনগণের ভাষা বুঝে, সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে সুসংগঠিত করেন। বাংলাদেশের মানুষের চাওয়া ও প্রত্যাশা অনুযায়ী অতি দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেন। কারন নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারই আওয়ামী ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করবে। 

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। সাধারণ মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি জনগণের ভাষা বুঝে রাজনীতি করে। বিএনপি সেই দল সবাইকে নিয়ে দেশ চালিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের প্রতি সাধারণ মানুষের যে ভালোবাসা ছিল,সেজন্য প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী ছিলেন। আপোষ না করার কারনে তাকে কারা অন্তরীনও থাকতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপিকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের নেতৃত্ব ও দিয়েছেন তিনি। 

উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, মোঃ আশরাফুজ্জাহান জাহান, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা, দারুস সালাম থানা বিএনপি আহবায়ক এস এ সিদ্দিক সাজু প্রমুখ। 

পল্লবী থানা ও খিলক্ষেত থানার মধ্যকার খেলায় পল্লবী ৭-০ গোলে এবং তুরাগ থানা ও দারুসসালাম থানার মধ্যকার খেলায় দারুসসালাম ১-০ গোলে জয়ী হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: টুকু
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: টুকু
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ