সিলেট সীমান্তে বিপুল চোরাচালান জব্দ

সিলেট সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লাখাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩ মে) বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তবর্তী বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর এলাকা থেকে ৭ হাজার ২৬৪ কেজি জিরা, ৭ হাজার ২০০ পিস স্কিন ব্রাইট ক্রিম, ২ হাজার ২৬০ পিস সানগ্লাস, ২৮ হাজার ৯৪৪ প্যাকেট বিস্কুট, ৩ হাজার ৪৫০ পিস ক্লপ জি ক্রিম, ১ হাজার ৭০১ পিস জেল, ৪৯৫ কেজি শিং মাছ, ১টি মহিষ, ৬ হাজার ৭৭২ পিস চকলেট, ২৮৫ কেজি সুপারি, ৩৪৫ কেজি ফুচকা, ১৫৩ পিস ট্রাউজার, ৫৮৫ পিস টুথপেস্ট, ১০০ কেজি চিনি, ২০ ঘনফুট পাথর, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল, ১টি ট্রলি এবং ৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এসব মালামাল ভারত থেকে এসেছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।
ভিওডি বাংলা/এমএস







