• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনসিপির যুব সংগঠন আসছে ১৬ মে

   ১৩ মে ২০২৫, ০৬:০৭ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন আত্মপ্রকাশ করবে আগামী ১৬ মে। সেদিন ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে ‘জাতীয় যুবশক্তি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমম্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমম্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুব উইংয়ের সমন্বয়কারী তরিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২৮ ফেব্রুয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে মতামত নিয়েছি।

তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা এক দেড়শ বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে ৪০ শতাংশ তরুণ। এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে হলে তাদের সংগঠিত করা ছাড়া উপায় নেই।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: টুকু
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে: টুকু
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
মে দিবস সমাবেশে শ্রমিক অধিকার বাস্তবায়নের আহ্বান নজরুল ইসলামের
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ
গণঅভ্যুত্থানের পর শ্রমিকদের অবস্থা আরও অবনতি হয়েছে: জুনায়েদ