• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিএনপির নেতা পরিচয়ে নীলক্ষেত বই মার্কেটে চাদাবাজির অভিযোগ


প্রকাশ:  ২০ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির নেতা পরিচয়ে নীলক্ষেত বই মার্কেটে চাদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর নীলক্ষেত প্রিমিয়ার বুক সেন্টার নামে ব্যবসা করে আসছেন সোহাগ মির্জা। রোববার ২০ এপ্রিল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে সোহাগ মির্জী জানান, তিনি দীর্ঘদিন যাবত প্রিমিয়ার বুক সেন্টারে ব্যবসা করে আসছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত চলমান রয়েছে। আশেপাশে ব্যবসায়ীদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। রোববার বিকাল বেলা নীলক্ষেত একটি মার্কেটে নিচে বসে চা খাওয়ার সময় নিউমার্কেট থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খান মনির নামে একজন মাদক ব্যবসায়ী তার কাছ থেকে চাঁদা দাবি করে। এছাড়াও পূর্বেও তার কাছ থেকে চাঁদা দাবি করা হয় বলে জানিয়েছেন তিনি। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না এমন হুমকি দেওয়া হয়।

চাঁদা চাওয়ায় ভুক্তভোগী নিষেধ করলে পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়ে তাকে।এ ছাড়াও বড় মাপের ইট   নিয়ে মারতে ওঠেন তাকে। সে সময় ভুক্তভোগী বলে ওঠেন  তারেক রহমানের নির্দেশ মাদক মুক্ত বাংলাদেশ। একথা শোনার সাথে সাথেই অতর্কিতভাবে হামলা করা হয় তার ওপর ছাড়াও সেই মুহূর্তে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। 

ভুক্তভোগী জানান এখন সে জীবন নিয়ে সংশয় ভুগছেন । তিনি বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির নীতি নির্ধারকের কাছে তার জীবনের নিরাপত্তা চান।

ভুক্তভোগী সোহাগ মির্জা পরিবারে ২টি সন্তান রয়েছে প্রাননাশের হুমকি পাওয়ার পর থেকেই তিনি জীবন নিয়ে আতঙ্কে রয়েছেন। বিএনপি'র পরিচয় দেওয়া খান মনির মূলত একজন মাদক ব্যবসায়ী। এছাড়া তার একজন ভাই রয়েছেন যিনি বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ এর একজন পলাতক নেতা। যার নাম খান রুবেল। ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে খান রুবেল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতেন।

ভুক্তভোগী বলছেন, মনির মাদক ব্যবসায়ী এছাড়াও অন্যান্য অপকর্মের সাথে জড়িত রয়েছেন।


ভিওডি বাংলা/ জিতু/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ