• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শাহবাগে ম্যাচ থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক    ৪ মে ২০২৬, ০৬:৩৮ পি.এম.
প্রতীকী ছবি

রাজধানীর শাহবাগের একটি মেস থেকে আবিদ হাসান জিসান (২৬) নামে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আবিদ হাসান জিসান কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে গত বছর ইন্টার্ন শেষ করেছিলেন। তিন মাস আগে তিনি ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিভাগে চাকরিতে যোগ দেন। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার পলাশপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে সংশ্লিষ্ট শাহবাগ থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে জিসানের বড় ভাই জাহিদ হাসান বলেন, ‘জিসান খুবই আদরের ছিল। ওর উচ্চরক্তচাপের সমস্যা থাকায় নিয়মিত ওষুধ সেবন করত। সকালে ওর সাথে কথা হয়েছিল। দুপুরে অনেকবার ফোন দিলেও না পেয়ে ওর বন্ধুকে জানাই। কীভাবে কী হলো কিছুই বুঝতে পারছি না।’

হাসপাতালে জিসানের বন্ধু ও রুমমেট দ্বীপ্ত সিংহ জানান, তারা দুজনই কুষ্টিয়া মেডিকেল কলেজের সহপাঠী ছিলেন এবং বর্তমানে শাহবাগের হাবিবুল্লাহ রোডের একটি মেসে থাকতেন। দ্বীপ্ত বলেন, ‘সকালে বের হওয়ার সময় জিসানকে ভালোই দেখে গিয়েছিলাম। দুপুরে ওর বড় ভাই ফোন দিয়ে জানান যে জিসান ফোন ধরছে না। এরপর মেসে গিয়ে দেখি ও বিছানায় অচেতন হয়ে পড়ে আছে। দ্রুত হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত বলেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
পুলিশের চূড়ান্ত প্রতিবেদন মানসিক হতাশা ও অভিমানেই স্বর্ণময়ীর আত্মহনন
সড়কে আইন ভাঙলেই মামলা যাবে বাসায়
সড়কে আইন ভাঙলেই মামলা যাবে বাসায়
পুরনো ঐতিহ্য ও উৎসব আমরা ফিরিয়ে আনতে চাই: আবদুস সালাম
পুরনো ঐতিহ্য ও উৎসব আমরা ফিরিয়ে আনতে চাই: আবদুস সালাম