বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ

বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের উন্নয়নে ২৫ কোটি টাকা দেয়া হয়েছে। সোমবার (৪ মে) এই বরাদ্দ দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, মসজিদের উন্নয়নের কাজ বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
জানা গেছে, চারদলীয় জোট সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগেই বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু ওয়ান-ইলেভেন পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে এবং আওয়ামী লীগ সরকারের সময়ে আর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নির্মানকাজও সম্পন্ন হয়নি। এতদিন মুসল্লিরা নির্মানাধীন মসজিদেই নামাজ আদায় করে আসছেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের আগ্রহ ও অনুপ্রেরণায় ধীরে ধীরে এটি পূর্ণাঙ্গ রূপ দিচ্ছে মসজিদ পরিচালনা কমিটি।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল বগুড়া সফরে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তখন তিনি নিজ উদ্যোগে নির্মাণ শুরু করা বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদের বেহাল অবস্থা তাকে ব্যথিত করে। তিনি এই মসজিদ উন্নয়নে বরাদ্দ দেয়ার নির্দেশ দেন। তারই ১৩ দিনের মাথায় ২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।
ভিওডি বাংলা/এফএ







