খোলামেলা ফটোশুটে নজর কাড়লেন নিদ্রা নেহা

নতুন এক ফটোশুটে ভিন্ন লুকে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও মডেল নিদ্রা দে নেহা। সোনালি রোদের আলো আর সাদা চাদরের আবহে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিগুলো প্রকাশ করেন নিদ্রা। বেডরুমের জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলোয় তোলা ছবিগুলোতে দেখা যায়, আলোর ছোঁয়ায় আরও উজ্জ্বল হয়ে উঠেছে তার উপস্থিতি। পুরো ফটোশুটেই ছিল স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনা।
ছবিগুলোর একটিতে অভিনেত্রীর পিঠে আঁকা দীর্ঘ নান্দনিক ট্যাটুও স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছবির ক্যাপশনে নিদ্রা লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।’ আলোর ব্যবহার, মুখের অভিব্যক্তি এবং ফ্রেমের বিন্যাস মিলিয়ে ফটোশুটটি পেয়েছে শৈল্পিক মাত্রা।
ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই তাঁর নতুন লুক ও ফটোশুটের নান্দনিক উপস্থাপনার প্রশংসা করেছেন।

২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতার সেরা ১০-এ জায়গা করে নেওয়া নিদ্রা দে নেহা মডেলিংয়ের পাশাপাশি ওটিটি অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন। ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘শরতের জবা’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন।
ভিওডি বাংলা/তা








মন্তব্য