{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তানজিন তিশার পাশে দাঁড়ালেন শাহরিয়ার নাজিম জয়

ভিওডি বাংলা ডেস্ক    ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামদানি শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতের সমন জারির খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে বিষয়টি। এ ঘটনায় তিশার পাশে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। একই সঙ্গে প্রকাশ করেছেন তিশাকে ঘিরে নিজের পুরোনো একটি অভিমানের কথাও।

প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে। সে সময় আইনি নোটিশের পর বিষয়টি আলোচনায় এলেও পরে তা অনেকটাই চাপা পড়ে যায়। সম্প্রতি আদালতের সমন জারির পর পুরোনো সেই বিতর্ক আবার সামনে আসে। এরই প্রেক্ষাপটে শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তানজিন তিশার প্রতি সমর্থন ও সহমর্মিতা প্রকাশ করেন শাহরিয়ার নাজিম জয়।

পোস্টে জয় লেখেন, ‘বিষয়টি একজন তারকা অভিনেত্রীর জন্য খুবই বিব্রতকর। সামান্য টাকার শাড়ির জন্য তার যে ভোগান্তি হচ্ছে সেটা কেটে যাবে খুব দ্রুত তা নিশ্চিত। কিন্তু সাধারণ মানুষের পারসেপশন অর্থাৎ মনোজগতে থেকে যাবে অনন্তকাল—কোন তানজিন তিশা? যে শাড়ি নিয়ে প্রতারণা করেছিল। সেই তানজিন তিশা। এভাবেই মানুষ বলবে। কখনোই বলবে না সে একজন দারুণ অভিনেত্রী।’

সংবাদমাধ্যমের শিরোনাম নিয়েও মন্তব্য করেন জয়। তাঁর ভাষ্যমতে, তিশা দীর্ঘদিন ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালো কাজ উপহার দিয়ে আসছেন। অথচ ইতিবাচক দিকগুলো শিরোনামে খুব কমই উঠে আসে। তাঁর মতে, ‘যদি শিরোনামটা হতো-এমন তুচ্ছ ঘটনায় আদালত পর্যন্ত গড়িয়ে নাজেহাল হচ্ছেন তানজিন তিশা, তাহলে ভালো হতো। শিল্পী বাঁচলে শিল্প বাঁচবে।’

পোস্টের শেষ অংশে জয় ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি লেখেন, ‘দুই বছর আগে আমেরিকার একটি অনুষ্ঠানে লোকমুখে শুনতে পেয়েছিলাম, আমি স্টেজে উঠলে সে নাকি স্টেজে উঠবে না। পরে আরেকটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও শুনেছি, আমাকে দেখে সে নাকি বলেছিল-উনি এখানে কেন? কথাগুলো কতটা সত্য জানি না, তবে শুনে কষ্ট পেয়েছিলাম। কিন্তু তাই বলে তার এই দুঃসময়ে আমি তার পাশে থাকব না? তা তো হতে পারে না!’

জয়ের এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর সহমর্মিতার প্রশংসা করছেন। পাশাপাশি তানজিন তিশার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিচারিক প্রক্রিয়ার দিকেও নজর রাখছেন নেটিজেনরা।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৫০ পরিবারের পাশে দাঁড়ালেন সালমান খান
ছবি: সংগৃহীত
‘দুই দিন পরপর ফাইনালের টেনশন নিতে হয়’
ছবি: সংগৃহীত
মধ্যরাতে মঞ্চ মাতাবেন সঞ্জয়