• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কড়াইল বস্তিতে অবৈধ সংযোগ কাটতে গিয়ে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৭:৪৭ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুতায়িত হয়ে এক সহকারী লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হায়দার হোসেনের (৩৫) বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর থানার পূর্ব ফুলহার গ্রামে। তাঁর বাবার নাম মো. মোহসিন ফরাজি। বর্তমানে তিনি উত্তর বাড্ডায় স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

হায়দারের দুলাভাই শুক্কুর গাজী জানান, তাঁরা দুজনই ডেসকোতে কর্মরত ছিলেন। হায়দার সহকারী লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন। শনিবার চার থেকে পাঁচজন সহকর্মী মিলে বনানীর কড়াইল বস্তিতে বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। কাজের একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক হায়দারকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে বনানী থানা তদন্ত করছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
রাজনৈতিক বিভেদ ভুলে ঐক্যের আহ্বান জানালেন ডিএসসিসি প্রশাসক
ফাইল ছবি
আগামী ১০০ বছরেও আর গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭