• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

থানা থেকে পালানোর ৪৮ ঘণ্টার মধ্যেই নারী আসামি গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৮:০৩ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

থানার গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া মাদারীপুর সদর মডেল থানার সেই নারী আসামিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শনিবার (১১ জুলাই) ভোরে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার জিয়ানগর এলাকার একটি বাসা থেকে হাসিনা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার বাসিন্দা।

এর আগে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী ভবনের বারান্দার একটি কক্ষের গ্রিল ভেঙে পুলিশি হেফাজত থেকে পালিয়ে যান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইটেরপুল পুলিশ ফাঁড়ির সদস্যরা হাসিনা বেগমকে আটক করেন। পরে তাকে সদর মডেল থানায় নেওয়া হয়। থানার মূল ভবনের নির্মাণকাজ চলমান থাকায় বর্তমানে ওসির সরকারি বাসভবনের নিচতলায় অস্থায়ীভাবে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল তাকে। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান তিনি।

পুলিশের ভাষ্য, শুক্রবার রাতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানা যায়, হাসিনা বেগম ঢাকার কেরানীগঞ্জে অবস্থান করছেন। এরপর সদর মডেল থানার একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মাদারীপুর সদর মডেল থানায় আনা হয়। পরে বেলা দেড়টার দিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শাহারিয়ার গণমাধ্যমকে জানান, পুলিশি হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় হাসিনা বেগমের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, আসামি পালানোর ঘটনার তদন্তে শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর সার্কেল) ফারিহা রফিকনাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই রমজান আলীসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করেছেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরিফ শেখ
হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি
ছবি: ভিওডি বাংলা
স্বজনপ্রীতি নয়, যোগ্যদের মূল্যায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর