• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলাইয়ের আগের দৃশ্যই এখনো দেখছি: সারজিস আলম

রাজশাহী ব্যুরো    ১১ জুলাই ২০২৬, ০৮:২৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই আন্দোলনের পরও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তাঁর অভিযোগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও টেন্ডারকেন্দ্রিক রাজনীতিতে নতুন একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা যুক্ত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে এনসিপির আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম এ মন্তব্য করেন।

তিনি বলেন, “জুলাইয়ের আগে যা দেখেছিলাম, জুলাইয়ের পরেও তা দেখি। প্রতিটি স্কুলের ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, স্কুল কে চালাবে, কে টেন্ডার নেবে, কে ইটের টাকা খাবে, নতুন করে একটা রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এই কাজটা শুরু করেছে। আমরা তাঁদের পেছনে রাজনীতি করতে পারি না।”

দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর পরিবর্তনে সময় লাগবে উল্লেখ করে সারজিস বলেন, “যে পচা সিস্টেম ৫৩ বছরে তৈরি হয়েছে, সেটা দুই বছরে পরিবর্তন হবে না। কিন্তু যদি আমরা সচেতন থাকি, তাহলে আগামী ৫-১০ বছরে এই পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “পরিবর্তনটা ঘর থেকে শুরু হতে হবে। পরিবর্তনটা যদি করতে চাই, পরিবর্তনটা মিডিয়াতে হইতে হবে। আমরা দেখি, আমাদের মিডিয়ার ভাইয়েরা তথ্য পাঠায়, কিন্তু হেড অফিসে শুধু সরকারের প্রশংসাগুলো যায়, সমালোচনাগুলো যায় না। যে দল ক্ষমতায় থাকে মিডিয়াগুলোয় তার লোক বসানো হয়। এভাবে যদি মিডিয়াগুলো দলীয় হয়ে যায়, প্রশাসন দলীয় হয়ে যায়, ব্যবসায়ী দলীয় হয়ে যায় এই দেশের পরিবর্তন কোনোদিন সম্ভব নয়। আমাদের একটা পরিবর্তন দরকার। আমরা আর কোনো ওসমান হাদিকে হারাতে চাই না।”

রাজনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “আমরা কৃষক পরিবারের সন্তান। আমরা বিশ্বাস করি, রাজমিস্ত্রির ছেলে হাসনাত আবদুল্লাহ যদি সংসদে যেতে পারে, হাতিয়া দ্বীপের ২৫ বছরের ছেলে আবদুল হান্নান মাসউদ যদি এমপি হতে পারে, তাহলে আমাদের আতিক ভাই উপজেলা চেয়ারম্যান হতে পারে।”

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, যুগ্ম সদস্যসচিব সাঈফ মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন এবং এনসিপির রাজশাহী মহানগর সভাপতি মোবাশ্বের আলী।

এর আগে উপজেলা সদর এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

ভিওডি বাংলা/এমএস 

 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
আরিফ শেখ
হত্যা মামলার আসামিকেই কুপিয়ে হত্যা
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি
সরকারি উপবৃত্তির তালিকা নিয়ে ফেসবুকে বিভ্রান্তি