• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

খিলগাঁওয়ে তরুণী হত্যা, ৬ ঘণ্টায় স্বামী গ্রেপ্তার

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৫:১৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ানে এক তরুণীর মৃত্যুর ঘটনায় মাত্র ৬ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) ডিএমপির খিলগাঁও থানা সূত্রে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলামের (২১) বিরুদ্ধে তাঁর স্ত্রী সানজিদা আক্তার মারিয়াকে হত্যার অভিযোগ রয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার হাজী মসজিদের সামনে একটি বাসা থেকে সানজিদা আক্তার মারিয়ার গলায় পাটের সুতলি পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করা হলেও পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শনিবার (১১ জুলাই) খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলা হওয়ার পরপরই খিলগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তথ্য ও আলামত সংগ্রহ, সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ এবং প্রযুক্তির সহায়তায় অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে শনিবার রাত ৩টা ৪৫ মিনিটে থানা এলাকা থেকে নিহতের স্বামী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।

খিলগাঁও থানা সূত্রে আরও জানানো হয়, সাইফুল ইসলামের বাবা-মাকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তার সাইফুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
যাত্রাবাড়ী ও উত্তরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ডিএমপির অভিযানে ৪৭১ জন গ্রেপ্তার, মামলা ৪৯
ছবি: সংগৃহীত
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের