কবি আল মাহমুদের জন্মদিন আজ

‘সোনালী কাবিন’ খ্যাত কবি আল মাহমুদের জন্মদিন আজ শনিবার (১১ জুলাই)। বাংলা কবিতায় তিনি বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপ ফুটিয়ে তুলেছেন।
আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন।
তিনি ষাটের দশকে ‘লোক লোকান্তর' ও ‘কালের কলস' কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলা কবিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সোনালী কাবিন'
কবি আল মাহমুদ শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার উলে্লখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘পানকেৌড়ির রক্ত', ‘কবি ও কোলাহল' এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘কাবিলের বোন'।
প্রসঙ্গত, বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি মারা যান।
ভিওডি বাংলা/আর








মন্তব্য