• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেষমেশ অ্যাডাল্ট সনদ পেল বিজয়ের সিনেমা

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘ সাত মাসের নানা টানাপোড়েন শেষে সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র পেল থালাপতি বিজয়ের শেষ সিনেমা জন নায়গান। তবে বড় পর্দায় আসার আগে সেন্সর বোর্ডের কাঁচির নিচে পড়তে হয়েছে অ্যাকশন ঘরানার এই সিনেমাটিকে।

তবে ছাড়পত্র পেতে সিনেমাটির একাধিক দৃশ্য ও সংলাপে কাঁচি চালিয়েছে ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি)। এর মধ্যে সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হলো ড. বি. আর. আম্বেদকরের ছবিসংবলিত একটি বইয়ের প্রচ্ছদ। দৃশ্যটির দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রচ্ছদটি বদলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ‘আম্বেদকর সত্তম... টিভিকে সত্তম’ সংলাপটি পুরোপুরি বাদ পড়েছে। বিজয়ের নিজস্ব রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে)-এর নাম সিনেমার যেখানে যেখানে এসেছে তা মিউট বা বদলে দেওয়া হয়েছে।

আরও যেসব পরিবর্তনের নির্দেশ রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ভারতের জাতীয় পতাকা মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য। ‘ভাগবতম’, ‘রঙ্গনাথার’ শব্দ মিউট করা। যেখানে যেখানে ‘ওম’ উচ্চারণ করা হয়েছে, সবই সরিয়ে ফেলা। ‘অপারেশন মেলুহা’ প্রসঙ্গে ব্যবহৃত ‘নিউ ইন্ডিয়া’ শব্দটিও বাদ দেওয়া। সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে একটি সংলাপ সেন্সর করা। ডিসির একটি সরকারি ব্যাজ গড়িয়ে পড়ার দৃশ্য পরিবর্তন করা। একজন নারীর উদ্দেশ্য বলা একটি সংলাপ মিউট করা। ‘সিলুভালিয়া’ শব্দটি মিউট করা এবং ‘শীলা রানি’ নামটির জায়গায় অন্য ব্যবহার। শিশুদের আগুনে পুড়ে যাওয়ার দুটি দৃশ্য পুরোপুরি বাদ দেওয়া।

সব মিলিয়ে ছবি থেকে প্রায় ২০ সেকেন্ড কেটে ফেলা হয়েছে। এসব পরিবর্তনের পর ৯ জুলাই ‘জন নায়গান’  সিনেমাটিকে ‘এ’ সনদ দিয়েছে সিবিএফসি।

সেন্সর সনদ অনুযায়ী সিনেমাটির মোট দৈর্ঘ্য ১৮৩ মিনিট ২১ সেকেন্ড, অর্থাৎ ৩ ঘণ্টা ৩ মিনিট ২১ সেকেন্ড।

‘জনা নায়াগান’-এ থালাপতি ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিতা বাইজু ও ববি দেওলের মতো শক্তিশালী তারকারা। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দুর্দান্ত জয়ের পর তার শেষ সিনেমা নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। থালাপতির ভক্তদের অপেক্ষা আর মাত্র কিছুদিনের।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বিশ্বজয়ের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’‎