• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর ছবি পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: রিজভী পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন সিঙ্গাপুরে জঙ্গিদের মিটিং থেকে ঢাকায় বড় হামলার ছক সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদী বন্দর, প্রজ্ঞাপন জারি সবার উন্নয়নমুখী ভূমিকায় বদলে যাবে ঢাকার চিত্র: ডিএসসিসি প্রশাসক বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের: শাহে আলম বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টার্গেট মার্কিন সামরিক ঘাঁটি: ৩ দেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলা

বিশ্বজয়ের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’‎

বিনোদন প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৭:১০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

‎আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ানোর পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। আগামী ১৭ জুলাই সিনেমাটি দেশজুড়ে মুক্তি পাবে। মুক্তির এক মাস আগে প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম অফিসিয়াল পোস্টার, যার ডিজাইন করেছেন খ্যাতিমান শিল্পী ধ্রুব এষ। পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে সিনেমাটির।

‎নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, গত বছর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলতি বছরের শুরুতেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও মুক্তির অনুমতি নেওয়া হয়েছিল। তবে সার্বিক পরিস্থিতি ও প্রচারণার প্রস্তুতি আরও শক্তিশালী করতে মুক্তির সময় কিছুটা পিছিয়ে দেওয়া হয়।

‎বাস্তবধর্মী এই চলচ্চিত্রের শুটিং হয়েছে ব্যস্ত জাহাজঘাট, নদীবন্দর এবং জনবহুল মাছবাজারসহ বিভিন্ন বাস্তব লোকেশনে। নির্মাতা জানান, পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি ট্যাংকারে কর্মরত প্রকৃত খালাসিদেরও অভিনয়ে যুক্ত করা হয়েছে, যা সিনেমাটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে।

‎মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ‘মাস্তুল’। ছবিটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা লাভ করে। এছাড়া রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতে নেয় ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার।

‎শুধু তাই নয়, স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগেও মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতায় এবার দেশের দর্শকদের সামনে বড় পর্দায় আসছে ‘মাস্তুল’। সিনেমাটি ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই তৈরি হয়েছে বেশ আগ্রহ।


ভিওডি বাংলা/ শাহাদাত হাওলাদার/ তা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ
ছবি: সংগৃহীত
আবারও প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প
সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
সেলিনা জেটলির পরামর্শ ‘বিয়ের আগে সম্পত্তি সুরক্ষায় আইনি চুক্তি করুন’