• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুক্তি পাচ্ছে জয়ার ‘আজও অর্ধাঙ্গিনী’

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৩:১৫ পি.এম.
ছবি: সংগৃহিত
ছবি: সংগৃহিত

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রেও নিজের অভিনয়ের ছাপ রেখেছেন জয়া আহসান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে-বিদেশে বহু সম্মাননায় ভূষিত এই অভিনেত্রী বাংলা ও হিন্দি দুই চলচ্চিত্র অঙ্গনেই  গড়ে তুলেছেন নিজের শক্ত অবস্থান।

শুক্রবার (১০ জুলাই) পশ্চিমবঙ্গসহ ভারতের কয়েকটি রাজ্যে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। ২০২৩ সালের সফল ছবি ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি এটি। চেনা চরিত্রগুলো ফিরছে অচেনা মোড় নিয়ে। কয়েক দিন ধরেই ছবির প্রচারে ব্যস্ত নির্মাতা ও শিল্পীরা।

গনমাধ্যমকে জয়া বলেন, ‘খুব ভালো সময় কাটছে নতুন সিনেমা নিয়ে। এতদিন সিনেমাটি ছিল আমাদের, কিন্তু আজ থেকে এটি দর্শকদের। আশা করছি, তারা হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং ভালোবাসায় সিক্ত করবেন।’

জয়া আরও বলেন, ‘শুনছি কয়েকটি হলে হাউজফুল যাচ্ছে। এটা সত্যিই আনন্দের খবর। দর্শক এভাবেই ভালোবাসা দেবেন, এটাই প্রত্যাশা। গল্পটা খুব সুন্দর। কৌশিকদা ভীষণ যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমরা যারা অভিনয় করেছি, সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে দেখা করার বিষয়ে জয়া বলেন, ‘প্রচারে সময় দিচ্ছি। সব হলে যাওয়া হয়তো সম্ভব হবে না, তবে কয়েকটি হলে অবশ্যই যাব। আর প্রিমিয়ার শোতে তো থাকছিই।’

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ দর্শকদের হৃদয় ছুঁয়েছিল সম্পর্কের টানাপড়েন আর মানবিক আবেগের গল্পে। সেই গল্পেরই নতুন অধ্যায় ‘আজও অর্ধাঙ্গিনী’। নতুন সিনেমাতেও সম্পর্কের জটিলতা, ভালোবাসা, বিচ্ছেদ ও জীবনের নানা অনুভূতির গল্প নিয়ে এগিয়েছে।

জয়া বলেন, ‘অর্ধাঙ্গিনীর জন্য দর্শকদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছিলাম। বিশ্বাস করি, আজও অর্ধাঙ্গিনী দেখেও দর্শক তাদের ভালো লাগার কথা বলবেন। শুধু এটুকুই বলব, গল্প তাদের মন ছুঁয়ে যাবে।’

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
‎পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে মুক্তি-সাইফুল
ছবি: সংগৃহীত
ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা নিয়ে ফিরলেন অমি
ছবি: সংগৃহীত
চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ন্যান্সির