• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাহ্নবীর হাতের মেহেদিতে প্রেমিকের ডাকনাম

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর ও শিখর পাহাড়িয়াকে নিয়ে চলছে গুঞ্জন। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবে বিভিন্ন সময়ে তাদের আচরণে প্রেমের ইঙ্গিত পেয়েছেন ভক্তরা।

সম্প্রতি বোন অংশুলা কাপুরের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন জাহ্নবী কাপুর। মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়িতে তার উপস্থিতি নজর কাড়লেও সবচেয়ে বেশি আলোচনায় আসে হাতে আঁকা মেহেদি। অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন জাহ্নবী। সেসব ছবিতে ভক্তদের নজর কাড়ে তার হাতের মেহেদি।  নকশার মধ্যেই লেখা রয়েছে শিখর পাহাড়িয়ার ডাকনাম ‘শিখু’। আর এতেই নতুন করে চর্চায় এসেছে তাদের সম্পর্ক।

২০১৬ সালে প্রথম তাদের প্রেমের গুঞ্জন শোনা গেলেও ২০১৮ সালে জাহ্নবী কাপুর প্রথম সিনেমা ‘ধড়ক’ মুক্তির পর তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। ২০২৩ সালের পর থেকে জাহ্নবী ও শিখরকে আবারও একসঙ্গে দেখা যেতে শুরু করে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি ও অবকাশযাপনে তাদের উপস্থিতি আলোচনার জন্ম দেয়। এমনকি অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানেও দুজনকে একসঙ্গে দেখা যায়।

অবশ্য এর আগেও নানাভাবে শিখরের সঙ্গে সম্পর্কের ইঙ্গিত দিয়েছেন জাহ্নবী। ২০২৪ সালে ‘ময়দান’ সিনেমার প্রদর্শনীতে তিনি ‘শিখু’ লেখা একটি নেকলেস পরেছিলেন। এছাড়া ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে তার স্পিড ডায়ালে শিখরের নাম থাকার বিষয়টিও সামনে আসে।

এবারও নিজের হাতে মেহেদিতে প্রেমিকের ডাকনাম লিখে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন জাহ্নবী কাপুর।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বিশ্বজয়ের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’‎
ছবি: সংগৃহীত
‎পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে মুক্তি-সাইফুল