• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ওআইসির নারী সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে জাহিদ হোসেন

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ওআইসিভুক্ত ৫৭টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য নারী বিষয়ক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশন) আয়োজিত নারী বিষয়ক সম্মেলনে অংশ নিতে ঢাকা থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হন।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ওআইসির নবম নারী বিষয়ক সম্মেলনে সদস্যভুক্ত ৫৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থ সামাজিক উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার: মাহদী আমিন
প্রধানমন্ত্রী তারেক রহমান
বন্যার্তদের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম
বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারবদ্ধ: সেতুমন্ত্রী