• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফুটপাতে রাত কাটানো যশ আজ কোটিপতি

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অভিনয়ের স্বপ্ন পূরণে মাত্র ৩০০ টাকা পকেটে নিয়ে বাড়ি ছেড়েছিলেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ তারকা যশ। অনেক রাত কাটিয়েছেন বেঙ্গালুরুর ফুটপাতে। সেই যশই আজ কোটি কোটি টাকার মালিক। যুক্ত হয়েছেন ৪ হাজার কোটি রুপি বাজেটের বহুল আলোচিত ‘রামায়ণ’ সিনেমার সহ-প্রযোজক হিসেবেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যশ জানান, পুলিশের তাড়ায় ভয়ে ফুটপাতেই  রাত কাটাতেন তিনি। সেই কঠিন সময়েই করেছিলেন জীবনে সফল হবার প্রতিজ্ঞা। দীর্ঘ সংগ্রামের পর আজ তিনি ভারতীয় সিনেমার অন্যতম সফল তারকা। 

'কেজিএফ' সিরিজে 'রকি ভাই' চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারা ভারতের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান তিনি। সিনেমাটির অভাবনীয় সাফল্য শুধু বক্স অফিসেই ইতিহাস গড়েনি, কন্নড় চলচ্চিত্রকেও বিশ্বজুড়ে নতুন পরিচিতি এনে দিয়েছে। 'কেজিএফ: চ্যাপ্টার ১' ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়ে প্রায় আড়াইশ কোটি রুপি আয় করে। এরপর 'কেজিএফ: চ্যাপ্টার ২' বিশ্বজুড়ে এক হাজার কোটি রুপির বেশি আয় করে।
ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এই মাইলফলক স্পর্শ করা মাত্র ৯টি সিনেমার মধ্যে এটি অন্যতম।

দীর্ঘ সংগ্রামের পর  যশের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৫৩ কোটি রুপি। প্রতি সিনেমায় তিনি নেন ২০–২৫ কোটি রুপি পারিশ্রমিক। বেঙ্গালুরুর এক অভিজাত এলাকায় ডুপ্লেক্স বাড়িতে স্ত্রী রাধিকা পণ্ডিত, দুই সন্তান ও মা-বাবাকে নিয়ে তার বসবাস। গ্যারেজে রয়েছে মার্সিডিজ বেঞ্জ, অডি ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি।

সাফল্যের শিখরে উঠেও শিকড়কে ভোলেননি যশ। ছেলে কোটিপতি জেনেও  তার বাবা দীর্ঘদিন বাসচালকের পেশা চালিয়ে গেছেন। বাবার কর্মনিষ্ঠা আজও তাকে অনুপ্রাণিত করে।

অভিনয়ের পাশাপাশি সমাজসেবায়ও সক্রিয় এই তারকা। ২০১৭ সালে স্ত্রী রাধিকা পণ্ডিতকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন 'যশো মার্গ ফাউন্ডেশন', যার মাধ্যমে বিভিন্ন এলাকায় হ্রদ সংস্কার ও পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।

'কেজিএফ' যশকে এনে দিয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। এবার 'টক্সিক' ও 'রামায়ণ' ঘিরেও তাকে নিয়ে তুমুল প্রত্যাশা। জানা গেছে, দুই পর্বে নির্মিত 'রামায়ণ' এর সম্ভাব্য বাজেট প্রায় ৪ হাজার কোটি টাকা, যা ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পগুলোর একটি। এছাড়াও শুধু অভিনেতা নন, প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন 'রামায়ণ' সিনেমার সঙ্গে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা নিয়ে ফিরলেন অমি
ছবি: সংগৃহীত
চাচার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ন্যান্সির
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ফাইনালে হাফটাইম শো মাতাবেন যারা