• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ মাসের কারাদণ্ড রাজপাল যাদবের

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৫:৫৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে চেক জালিয়াতি মামলায় সাজা বহাল রেখেছেন দিল্লি হাইকোর্ট। নিম্ন আদালতের দেওয়া ৬ মাসের কারাদণ্ডের মেয়াদ আংশিক সংশোধন করে তা কমিয়ে ৩ মাস করার নির্দেশ দেওয়া হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) হাইকোর্টের বিচারপতি স্বরণ কান্ত শর্মার একক বেঞ্চ রাজপাল যাদবের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে এই রায় দেন।

২০১০ সালে নিজের প্রযোজনা ও পরিচালনায় তৈরি ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য একটি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব।

মূলত মেসার্স মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড নামক একটি কোম্পানির দায়ের করা ৭টি চেক বাউন্সের মামলায় এই রায় দেওয়া হলো। 

বিচারপতি স্বরণ কান্ত শর্মা নির্দেশ দিয়েছেন যে, রাজপাল যাদবকে ৭টি মামলার প্রতিটিতে ১.০৫ কোটি রুপি করে জরিমানা দিতে হবে। এছাড়া ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার রুপি অভিযোগকারী সংস্থাকে এবং ২৫,০০০ রুপি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ট্রায়াল কোর্ট তাকে দোষী সাব্যস্ত করে।

রাজপাল যাদব ট্রায়াল কোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়।

বিচারপতি স্বর্ণকান্তা শর্মা জানান, বারবার সুযোগ দেওয়া হলেও আদালতের নির্দেশ যথাযথ ভাবে পালন করা হয়নি। যদিও রাজপাল ইতোমধ্যেই মামলার জন্য একটা বিশাল অঙ্কের টাকা জমা দিয়েছেন। পাশাপাশি উচ্চতর আদালতে আবেদন করার জন্য তাকে দুই মাসের সময় দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন, মুখ খুললেন ‎গৌতম সাহা
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
বিশ্বজয়ের পর এবার দেশের প্রেক্ষাগৃহে ‘মাস্তুল’‎
ছবি: সংগৃহীত
‎পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে মুক্তি-সাইফুল