• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পর্তুগালের নতুন কোচ হচ্ছেন জর্জ জেসুস

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৭:২১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায়ের পর রবার্তো মার্টিনেজ কোচের পদ থেকে সরে দাঁড়ালে পর্তুগালের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জর্জ জেসুস। একটি সূত্র এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। 

৭১ বছর বয়সি জেসুস ইতোমধ্যেই পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সাথে চুক্তির সবকিছু চূড়ান্ত করেছেন। 

শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ে বিদায় নেয় পর্তুগাল। তার পরপরই কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেন মার্টিনেজ। 

গত মে মাসে সৌদি পেশাদার ক্লাব আল নাসর এর দায়িত্ব ছেড়েছেন জেসুস। 

সূত্রমতে, পর্তুগালের সাথে চার বছরের চুক্তিতে তিনি স্বাক্ষর করতে যাচ্ছেন। এই চুক্তি অনুযায়ী পর্তুগাল, স্পেন ও মরক্কোতে যৌথভাবে আয়োজিত ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত তিনি জাতীয় দলের দায়িত্বে থাকবেন। 

লিসবন, বেনফিকা ও স্পোর্টিংসহ পর্তুগালের ডজনখানেক ক্লাবকে পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে জেসুসের। এছাড়া ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গো, তুরস্কের ক্লাব ফেনারবাখে এবং সৌদি ক্লাব আল-হিলাল ও আল-নাসরেরও দায়িত্ব পালন করেছেন। 

২০২৩ সাল থেকে পর্তুগিজ জাতীয় দলের দায়িত্বে ছিলেন মার্টিনেজ। তার অধীনে পর্তুগাল ২০২৫ সালের নেশন্স লিগে জয়ী হয়।

ভিওডি বাংলা/এম আই/আর  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম
রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম
ছবি: সংগৃহীত
শেষ হলো মরক্কোর অপরাজেয় যাত্রা
ছবি: সংগৃহীত
এমবাপ্পে-দেম্বেলের ঝলকে সেমিফাইনালে ফ্রান্স