• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর ছবি পরাজিত শক্তির ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: রিজভী পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ১৭২ জন সিঙ্গাপুরে জঙ্গিদের মিটিং থেকে ঢাকায় বড় হামলার ছক সারিয়াকান্দি ও ধুনটে নতুন ২ নদী বন্দর, প্রজ্ঞাপন জারি সবার উন্নয়নমুখী ভূমিকায় বদলে যাবে ঢাকার চিত্র: ডিএসসিসি প্রশাসক বগুড়ায় ড্রোন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের: শাহে আলম বসবাসের অযোগ্য ঢাকা তৃতীয়, এখান থেকে বের হওয়া জরুরি: প্রধানমন্ত্রী সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা টার্গেট মার্কিন সামরিক ঘাঁটি: ৩ দেশে ইরানের মিসাইল ও ড্রোন হামলা

‎পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান ও বাছাই কমিটিতে মুক্তি-সাইফুল

বিনোদন প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‎সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল ও কার্যকর করতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি পুনর্গঠন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) মন্ত্রণালয়ের উপসচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

‎প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে সভাপতি করে ১০ সদস্যের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র) কে এম আবদুল ওয়াদুদকে সভাপতি করে পুনর্গঠন করা হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটি। অনুদান কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, অধ্যাপক ড. সাইফুল ইসলাম, সরদার সানিয়াত হোসেনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

‎অন্যদিকে বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, চিত্রনাট্যকার এ কে এম মেজবাহ উদ্দিন, অভিনেতা-নির্মাতা মো. আ. রহিম, গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুন নেসা হাসানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

‎প্রতি বছর সরকারি অনুদানের জন্য জমা পড়া গল্প ও চিত্রনাট্য মূল্যায়ন, যোগ্য প্রকল্প নির্বাচন এবং অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণকাজ তদারকির দায়িত্ব পালন করবে নবগঠিত এই দুই কমিটি।

‎চলচ্চিত্র শিল্পে নতুন নির্মাতাদের সুযোগ সৃষ্টি, সৃজনশীল চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দেওয়া এবং বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরার লক্ষ্যেই সরকার প্রতিবছর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদান দিয়ে থাকে। নতুন কমিটি সেই কার্যক্রমকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার দায়িত্ব পালন করবে।

ভিওডি বাংলা/ শাহাদাত হাওলাদার/ তা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ
ছবি: সংগৃহীত
আবারও প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প
সেলিনা জেটলি। ছবি: সংগৃহীত
সেলিনা জেটলির পরামর্শ ‘বিয়ের আগে সম্পত্তি সুরক্ষায় আইনি চুক্তি করুন’