যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নিয়ে গুঞ্জন, যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে সম্ভাব্য বৈঠক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে জোর আলোচনা চললেও, এ সপ্তাহে এমন কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্পষ্ট করেছেন, দোহায় দুই দেশের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর এখনো নিশ্চিত নয়।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে কাজেম গরিবাবাদি বলেন, ‘কাতারের সঙ্গে পরামর্শ, বিশেষ করে অপর পক্ষের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান রয়েছে। তবে দোহায় দু পক্ষের যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, তা নিশ্চিত করা যাচ্ছে না।’ খবর আল জাজিরার।
তিনি আরও বলেন, ‘যখন উপযুক্ত পরিস্থিতি তৈরি হবে এবং বৈঠকের তারিখ ও স্থান নিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হবে তখনই পক্ষগুলোর মধ্যে প্রথম দফার কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।’
এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য