• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

৩ মামলায় জামিন পেলেন সংগীতশিল্পী মমতাজ

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৫:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং সংগীতশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন এবং আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

শুনানি শেষে আইনজীবী মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, শিল্পী মমতাজের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় জারি করা রুল যথাযথ ঘোষণা করে তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
৪৩তম বিসিএস নন-ক্যাডারের ফল পুনঃপ্রকাশের নির্দেশ হাইকোর্টের
ছবি: সংগৃহীত
হত্যাচেষ্টা মামলায় ফের গ্রেপ্তার মমতাজ
ছবি: সংগৃহীত
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ চারজনের জামিন