• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক জানালেন জামায়াত আমির

ভিওডি বাংলা ডেস্ক    ২৯ জুন ২০২৬, ০৬:১৫ পি.এম.
ফাইল ছবি
ফাইল ছবি

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) বিকেলে দেওয়া এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মুস্তাফা মনোয়ার। বিশেষ করে চিত্রকলা এবং শিশুদের জন্য নির্মিত সৃজনশীল অনুষ্ঠান তৈরিতে তার অসাধারণ ও কিংবদন্তিসম অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি তার সৃজনশীল কাজের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে যে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবার, স্বজন, অনুসারী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অর্থ পাচারকারীদের বিচার না হলে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় : নূরুল হক নূর
অর্থ পাচারকারীদের বিচার না হলে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা সম্ভব নয় : নূরুল হক নূর
ছবি: ভিওডি বাংলা
ষড়যন্ত্র মোকাবিলা করতে দলকে শক্তিশালী করতে হবে: আবদুস সালাম
ছবি: সংগৃহীত
চলতি বছরই দেশে ফিরব: এনডিটিভিকে শেখ হাসিনা