• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৯ জুন ২০২৬, ০৬:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২৮ জুন) সকাল ৮টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া চার শিশুর মধ্যে দু’জন ঢাকার বাসিন্দা। এছাড়া সিলেট ও ময়মনসিংহে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে চলতি বছরের গত প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে। একই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২ জন।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হাম রোগীর সংখ্যা ১৪১ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪ শিশু। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬২ শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২১১ শিশুর মধ্যে। এর মধ্যে পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ জনের।

এ সময় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮০ হাজার ১৯৩ জন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
চিকিৎসা ব্যয় কমাতে বিএমইউ’র ২৬৯ ফ্যাকাল্টি-চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ
দেশে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘হোল-অব-গভর্নমেন্ট’ সমন্বয় কমিটির প্রথম সভা। ছবি: ভিওডি বাংলা
অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু