রাজধানীর মোতালেব প্লাজায় ৪০ লাখ টাকার জাল নোট জব্দ

রাজধানীর শাহবাগের মোতালেব প্লাজায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাল টাকা সরবরাহকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের কাছে একটি চক্র জাল নোট সরবরাহ করতে যাচ্ছে। পরে দ্রুত অভিযান চালিয়ে হাতেনাতে প্রায় ৪০ লাখ টাকা মূল্যমানের জাল নোট জব্দ করা হয়।
মীর আসাদুজ্জামান বলেন, ‘আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মোতালেব প্লাজায় ব্যবসায়ীদের সঙ্গে একটি চক্র জাল নোট সরবরাহ করবে। আমরা দ্রুত অভিযান পরিচালনা করি এবং হাতেনাতে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করি।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে এই চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছি। আমরা মনে করছি তাদের সঙ্গে আরও অনেকে জড়িত। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানতে পারব। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি এই চক্রটি দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন স্থানে জাল টাকা তৈরি ও সরবরাহ করছে।’
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
ভিওদী বাংলা/এমএস








মন্তব্য