• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আধিপত্য ইংল্যান্ডের, তবু গোলশূন্য প্রথমার্ধ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৪:২২ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি ইংল্যান্ড। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে পানামার বিপক্ষে ০-০ সমতায় রয়েছে থ্রি-লায়ন্সরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইংল্যান্ড। হ্যারি কেন, বুকায়ো সাকা ও মাঝমাঠের ফুটবলাররা বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখেন। তবে একের পর এক আক্রমণ গড়েও পানামার শক্ত রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় ইউরোপিয়ান দলটি।

পানামাও রক্ষণে ছিল বেশ সংগঠিত। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে তারা নিচু হয়ে ডিফেন্স সাজিয়ে খেলে এবং ইংল্যান্ডের ফরোয়ার্ডদের খুব বেশি সুযোগ তৈরি করতে দেয়নি।

ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের ছবি
বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট রোববার, দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র চায় ইরান বাদ পড়ুক: মেহদী তারেমি
জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষায় পড়তে পারে ব্রাজিল, দাবি জার্মান গবেষক জোয়াকিম ক্লেমেন্টের। ছবি: সংগৃহীত
বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী