• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

ভিওডি বাংলা ডেস্ক    ২৮ জুন ২০২৬, ০৭:৩৬ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাত পেরোতেই বদলে যেতে পারে আবহাওয়া। ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রয়েছে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও।

শনিবার (২৭ জুন) রাত ৯টা থেকে রোববার (২৮ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
প্রতীকী ছবি
সকালের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা