• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান

‘হাসপাতাল বন্ধ নিয়ে প্রচারিত বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত নয় আদ্-দ্বীন’

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৮:৪২ পি.এম.
আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
ফাইল ছবি

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে আদ্-দ্বীন ফাউন্ডেশন।

শনিবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের প্রেক্ষাপটে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু বক্তব্যে হাসপাতাল কর্তৃপক্ষ বিব্রত। এসব বক্তব্যের সঙ্গে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই।

এতে আরও বলা হয়, আদ্-দ্বীন ফাউন্ডেশন সব সময় দেশের প্রচলিত আইন এবং সরকারের নিয়ম-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। প্রতিষ্ঠানটি আইন ও বিধি-বিধান মেনেই পরিচালিত হয়ে আসছে।

তবে কোন বক্তব্য বা সংবাদে তারা বিব্রত—এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য দেয়নি আদ্-দ্বীন ফাউন্ডেশন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: ভিওডি বাংলা
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ভিওডি বাংলা
এন্ট্রি ড্রাগ সোসাইটি’র কর্মসূচি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান
ছবি: সংগৃহীত
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩