ডিএসসিসি-বিডি ক্লিন যৌথ উদ্যোগ
যত্রতত্র ময়লা ফেলা রোধে সচেতনতামূলক অভিযান

রাজধানীতে যত্রতত্র ময়লা ফেলা বন্ধ এবং স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানি, পথচারীসহ সাধারণ মানুষের মধ্যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অভ্যাস গড়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিডি ক্লিনের যৌথ উদ্যোগে ৭ দিনব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার (২৭ জুন) চলমান এ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।
পরিদর্শনকালে ডিএসসিসির কর্মকর্তা এবং বিডি ক্লিনের সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, স্থায়ী ও ভ্রাম্যমাণ দোকানিদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সবাইকে যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব মো. জয়নুল আবেদীন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভিওডি বাংলা/খতিব/এফএ








মন্তব্য