• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান

বিপুল পরিমাণ ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ০৮:৫৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (২৭ জুন) ভোরে যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় অস্থায়ী মাদকবিরোধী তল্লাশি চৌকি বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—কেরামা চাকমা (৩৮), লাউমং চাকমা (৪৪), লেড়াইয়া চাকমা (২৪) ও চামিয়া চাকমা (২৯)। তারা রাঙামাটি থেকে যাত্রীবাহী বাসে ঢাকায় আসছিলেন।

ডিএনসির ধানমন্ডি সার্কেলের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোল প্লাজায় তল্লাশি চালানো হয়। এ সময় রাঙামাটি থেকে আসা একটি বাসে তল্লাশি করে চারজনের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা পরস্পরের আত্মীয় বলে জানা গেছে। তারা একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন বলে দাবি করেন তিনি।

ভিওডি বাংলা/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: ভিওডি বাংলা
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক
জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল। ছবি: ভিওডি বাংলা
এন্ট্রি ড্রাগ সোসাইটি’র কর্মসূচি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান
ছবি: সংগৃহীত
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬৩