• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ১১:১৪ পি.এম.
সাবেক এমপি নূর মোহাম্মদ
ফাইল ছবি

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে, চলতি বছরের ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক এমপি নূর মোহাম্মদ, তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার একটি আদালত।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানববন্ধন
প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে বঞ্চিত করা হয়েছে: আলাল
ছবি: সংগৃহীত
রাজধানীতে ইয়াবাসহ কারবারি আটক
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম। ছবি: ভিওডি বাংলা
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ডিএসসিসি প্রশাসক