• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অতি তৎপরতা’ নিজ দপ্তরে দরকার ছিল: রুমিন ফারহানা দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী প্রতিশোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা, বিচ্ছিন্ন ২ হাত

আবারও একসঙ্গে সঞ্জয়-নোরা

বিনোদন ডেস্ক    ২৭ জুন ২০২৬, ০৬:০৪ পি.এম.
আসছে নতুন গান‘চ্যাম্পিয়ন’
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে, গায়ক ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। সেই সাফল্যের ধারাবাহিকতায় আবারও নতুন গান নিয়ে এক হচ্ছেন এই দুই তারকা।

আগামী ২৯ জুন প্রকাশ পাবে তাদের নতুন গান ‘চ্যাম্পিয়ন’।

ডালাস থেকে গণমাধ্যমকে সঞ্জয় দেব জানান, ‘চ্যাম্পিয়ন’ শুধু খেলার জয় উদযাপনের গান নয়; এটি জীবনের প্রতিটি অর্জন, আত্মবিশ্বাস এবং সংগ্রামের পর পাওয়া সাফল্যকে উদযাপনের বার্তা বহন করবে।

তিনি বলেন, ‘এটি শুধু কোনো খেলায় জয়ের গান নয়। জীবনের যেকোনো অর্জন ও সংগ্রামের পর পাওয়া সাফল্য উদযাপনের গান। আমরা চাই, মানুষ গানটি শুনে অনুপ্রাণিত হোক এবং ইতিবাচক শক্তি লাভ করুক।’

গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কথা, সুর ও সংগীত পরিচালনার দায়িত্বও পালন করেছেন সঞ্জয় দেব। প্রায় দুই মাস ধরে এর কাজ হয়েছে বলেও জানান তিনি। বিশ্বকাপের আবহকে সামনে রেখেই গানটি প্রকাশের পরিকল্পনা করেন সঞ্জয় ও নোরা।

‘চ্যাম্পিয়ন’-এর মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে তানজানিয়ার জানজিবারে। মাত্র দুই দিনের সফরে গিয়ে এক দিনেই ভিডিওটির শুটিং শেষ করেন তারা। সঞ্জয়ের ভাষ্য, জানজিবারের সমুদ্রসৈকত ও প্রাকৃতিক সৌন্দর্য ভিডিওটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।

গানটি প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রচারণা। সম্প্রতি নোরা ফাতেহি ফেসবুকে লিখেছেন, ‘বন্ধুরা, তোমরা সবাই চ্যাম্পিয়নের জন্য প্রস্তুত তো?’ এরপর থেকেই ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিনেতা জাহের আলভী। ছবি: সংগৃহীত
অভিনেতা জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর
ছবি: সংগৃহীত
বিজয়ের জন্মদিনে তৃষার পোস্ট, থামল সম্পর্কের গুঞ্জন?
ছবি: সংগৃহীত
প্রথমবার একসঙ্গে তিন কিংবদন্তি