• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আক্তারুল আলম ছিলেন সত্য ও স্বাধীনতার পক্ষে নির্ভীক কণ্ঠস্বর: মঈন খান সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার: মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী ১৪ মাস পর ফিরছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কর্মসূচি, শুরু ২৮ জুন বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান হরমুজে আটকে পড়া ১১ হাজার নাবিক সরাতে অভিযান শুরু শিক্ষার্থীদের জন্য নতুন ঘোষণা, বদলে গেল পরীক্ষার রুটিন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল

বিজয়ের জন্মদিনে তৃষার পোস্ট, থামল সম্পর্কের গুঞ্জন?

বিনোদন ডেস্ক    ২৪ জুন ২০২৬, ০২:১২ পি.এম.
ছবি: সংগৃহীত

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছিল অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও তামিল অভিনেতা-রাজনীতিক বিজয়কে ঘিরে। বিশেষ করে বিজয়ের জন্মদিনে তৃষার শুভেচ্ছাবার্তা না আসা এবং দুজনের একে অপরকে ইনস্টাগ্রামে আনফলো করার গুঞ্জন নতুন করে প্রশ্ন তুলেছিল তাঁদের সম্পর্ক নিয়ে।

নেটিজেনদের মধ্যে তখন জোর আলোচনা শুরু হয়—তাদের সম্পর্কে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে?

তবে সব জল্পনার মাঝেই বিজয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে একটি বিশেষ পোস্ট করে আবারও আলোচনায় আসেন তৃষা।

জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে গোলাপি ও সাদা রঙের একটি বড় কেকের পাশে দাঁড়িয়ে থাকা বিজয়ের দিকে হাসিমুখে তাকিয়ে থাকতে দেখা যায় তৃষাকে।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘যে মানুষ সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।’

পোস্টটি প্রকাশের পর ভক্তদের মধ্যে চলমান গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়েছে। কারণ, জন্মদিনের শুরুতে তৃষার নীরবতা তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছিল।

অবশ্য বিজয়ের জন্মদিনে বিশেষ পোস্ট দেওয়ার বিষয়টি তৃষার জন্য নতুন নয়। ২০২৫ সালে একটি পোষা কুকুরসহ ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে বেস্টেস্ট’। ২০২৪ সালে লিফটে তোলা একটি সেলফির সঙ্গে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘ঝড়ের মাঝে শান্তি, শান্তির মাঝে ঝড়, সামনে আসুক আরও অনেক মাইলফলক।’

এরও আগে ২০২৩ সালে বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশে তোলা একটি ছবি শেয়ার করে শুধু ‘এইচবিডি’ লিখেছিলেন তিনি।

তৃষা ও বিজয়ের বন্ধুত্ব এবং পেশাগত সম্পর্কও দীর্ঘদিনের। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘিল্লি’ সিনেমায় প্রথমবার একসঙ্গে অভিনয় করেন তারা। পরে ‘থিরুপাচি’, ‘আথি’, ‘কুরুবি’ ও ‘লিও’সহ একাধিক সিনেমায় জুটি বেঁধে দর্শকপ্রিয়তা পান।

একসময় তাঁদের সম্পর্কে দূরত্বের গুঞ্জন উঠলেও পরে তা ভুল প্রমাণিত হয়। প্রায় ১৪ বছর পর আবারও একসঙ্গে কাজ করে নতুন করে আলোচনায় আসেন তারা।

এদিকে বিজয়ের ব্যক্তিগত জীবন, বিশেষ করে স্ত্রী সংগীতা সর্নালিঙ্গমের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের পর তৃষার নামও বিভিন্ন আলোচনায় উঠে আসে। তবে এসব বিষয়ে বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি, নির্বাচনের ফল ঘোষণার দিন বিজয়ের বাসভবনে তৃষার উপস্থিতি এবং শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনাও আলোচনার জন্ম দেয়। এর মধ্যেই জন্মদিনের এই পোস্ট নতুন করে কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইসিইউতে মনির খানের মা
আইসিইউতে মনির খানের মা
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
আলিয়ার শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আনার ঘোষণা দিলেন ডিজে সানজয়
ফিফা প্রেসিডেন্টকে বাংলাদেশে আনার ঘোষণা দিলেন ডিজে সানজয়